সংগৃহীত
খেলা

ভাগ্য ফেরেনি আল-নাসরের 

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল-নাসর দলে রীতিমত তারকার হাট বসিয়েছে। দলে আছেন গেলবারের ব্যালন ডি’অর রানারআপ সাদিও মানে এছাড়াও সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ান রোনালদো। সেইসাথে অ্যালেক্স টেলেস, মার্সেল ব্রোজোভিচরাও ছিলেন মাঠে। সবমিলিয়ে আল-নাসরের জন্য তারকার হাট শব্দটা বাড়াবাড়ি নয়।

আরও পড়ুন: আল-হিলালে নেইমার

মাঠে খেলায় তেমন দুরন্ত আল-নাসরের দেখা পাওয়া ছিল কষ্টকর। আল-নাসর দেখেছে হারের মুখ, ১ম ম্যাচে রোনালদো ছিলেন না। হলুদ জার্সিধারীদের এবার রোনালদো নিয়েই হারতে হয়েছে। আল-তাউনের কাছে সৌদি প্রো লিগের ম্যাচে আল-নাসর হারল ২-০ গোলে।

আল-নাসর রোনালদো, মানে, আন্দ্রেসন তালিসকা এবং মার্সেলো ব্রজোভিচদের নিয়েই দল সাজিয়েছিল। লিগে ১ম ম্যাচ হারলেও ফেভারিট হিসেবেই তারা মাঠে নেমেছিল। প্রতিপক্ষ আল-তাউনের পরিকল্পনা ছিল একদমই অন্যরকম। কাউন্টার অ্যাটাক রক্ষণ সুদৃঢ় রেখে নির্ভর ফুটবলের উপর ভরসা ছিল তাদের। অতি আক্রমণাত্মক আল-নাসর এখানেই হারিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ।

আরও পড়ুন: নেইমারের আল হিলালে বোনো

সফরকারীরা গোলমুখেও অনেক বেশি সফল ছিল। আল নাসর ৬১% বলের দখল রেখে শট নেয় ২৪টি, যার কিনা ৫টি লক্ষ্যে থাকলেও গোল হয়নি। অন্যদিকে আল-তাউনের ৬ টিই লক্ষ্যে ছিল ৮টি শর্টের মধ্যে।

আল-তাউন ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্ত ডিফেন্সের উপর ভরসা রেখে খেলতে থাকে। ম্যাচের ২০ মিনিটের মাথায় খেলার ধারার বিপরীতে লেয়ান্দ্রো তাওয়াম্বার গোলে লিড নেয় দলটি। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে নিজেদের ২য় গোল আসে আহমেদ বাহউসাইনের কাছ থেকে। তাউনের এটি লিগে ১ম জয়। এর আগে নিজেদের ১ম ম্যাচে আল ফাতেহর সাথে ১-১ গোলে ড্র করে ক্লাবটি।

রোনালদোর আল-নাসর এই জয়ের পর লিগে ১৫তম স্থানে আছে। অন্যদিকে আল-তাউন ১ জয় আর ১ ড্র নিয়ে তালিকার ৪র্থ স্থানে আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা