ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কোন বাদাম স্বাস্থ্যের জন্য ভালো?

লাইফস্টাইল ডেস্ক: সুপারফুডের তালিকায় প্রথমেই রয়েছে বাদাম ও চিনাবাদাম। এর মধ্যে স্বাস্থ্যের জন্য কোনটি ভালো এবং কোনটি ক্ষতির কারণ হতে পারে, তা জেনে রাখা প্রয়োজন।

আরও পড়ুন: ৫ অভ্যাস কঠিন রোগের কারণ

বিশেষজ্ঞরা বলেন, বাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। ভিটামিন-ই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান রয়েছে।

বাদামে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন ও ফাইবার, যা হার্টকে সুস্থ করে এবং স্বাস্থ্যের উন্নতি করে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও বাদাম খুবই উপকারি। বাদামে আছে ভিটামিন-ই এবং ভিটামিন-বি৬, যা মস্তিষ্কের টিস্যুকে সুস্থ রাখে।

আরও পড়ুন: পিরিয়ডের ব্যথা দূর করার ৫ উপায়

বাদামের পুষ্টিগুণ

বাদাম ওজন নিয়ন্ত্রণ করে। মোট কথা, বাদামে আছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন, যা ওজন কমাতে সাহায্য করে। অন্যদিকে চিনাবাদাম প্রোটিনের মূল উৎস। এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।

হার্টকে সুস্থ রাখতে বাদামকে ডায়েটেও রাখতে পারেন। এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ও পটাসিয়াম সুস্থ হার্টের জন্য প্রয়োজন। বাদামে পাওয়া যায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন-ই, সেলেনিয়াম এবং রেসভেরাট্রোলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

আরও পড়ুন: বাদাম ভর্তা তৈরী

কোনটি ভালো?

বাদাম ও চিনাবাদাম তুলনা করে দেখা গেছে, চিনাবাদামে বেশি প্রোটিন রয়েছে। অন্যদিকে বাদামে বেশি পরিমাণে ভিটামিন-ই এবং মনোস্যাচুরেটেড ফ্যাট আছে।

চিনাবাদাম থেকে অ্যালার্জি হতে পারে। সেই তুলনায় বাদাম থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম। তবে সেটি আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করবে, কোনটা স্বাস্থ্যকর হবে, বাদাম নাকি চিনাবাদাম!

আরও পড়ুন: চুল ঝরে পড়ার কারণ

আপনি যদি কোনো স্বাস্থ্যের সমস্যায় ভুগে থাকেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ডায়েটে রাখুন এই খাবার।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা