ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

স্পাইসি বিফ চাপ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বিকেলের নাস্তায় রুটি বা পরোটার সাথে চাপ হলে মন্দ হয় না। বিফ চাপ হলে তো কোন কথায় নেই, জিভে জল আসবেই। অনেকে সঠিক পদ্ধতিতে চাপ তৈরি করতে পারেন না।

আরও পড়ুন: চকোলেট ব্রাউনি রেসিপি

তাড়াহুড়ায় অনেক সময় মাংস সেদ্ধ হয় না হয়, পুড়ে যায়। একটু খেয়াল করে রান্না করলেই এই সমস্যাগুলো হয় না।

রেসিপিটি জেনে নেওয়া যাক-

মেরিনেশনের জন্য যা লাগবে:

হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ১/২ কেজি,টক দই ৪ টেবিল চামচ,কাঁচা পেঁপে বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, হলুদ, মরিচ জিরা ও ধনে গুঁড়া ১ চা চামচ করে, গোল মরিচ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ করে, কাবাব মসলা ২ চা চামচ,লবণ- পরিমাণ মতো, তেল ভাজার জন্য, গ্রেভির জন্য যা লাগবে, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো পিউরি ৪ টেবিল চামচ, রসুন মিহি কুচি ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, বাটার টেবিল চামচ।

আরও পড়ুন: রুই মাছের পাকোড়া রেসিপি

তৈরির নিয়ম:

মাংসের টুকরা বড় করে কেটে পাটায় তা থেঁতো করে পাতলা করে নিতে হবে। ১ টি পাত্রে মেরিনেশনের সব উপকরণ এক সাথে মিশিয়ে নিয়ে, মাংসের ২ পাশে মেরিনেশন মিশ্রণ ভালোভাবে মাখিয়ে রাখতে দিতে হবে ২-৩ ঘণ্টা।

প্যানে তেল গরম করে অল্প আঁচে মাংসের চাপগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। মেরিনেশনের বাড়তি মসলা রেখে দিতে হবে। গ্রেভি তৈরীর জন্য অন্য পাত্রে বাটার বা তেল গরম করে তাতে রসুন, পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে।

আরও পড়ুন: বর্ষায় পিঁপড়া দূর করতে করণীয়

এরপর লবণ, টমেটো পিউরি ও মেরিনেশনের থেকে যাওয়া মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে মাংসের চাপগুলো দিয়ে মসালর সাথে নেড়ে-চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি। গরম রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা