ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

প্রোস্টেটে যে লক্ষণ দেখলে সতর্ক হবেন

লাইফস্টাইল ডেস্ক: বিশ্বব্যাপী প্রোস্টেট ক্যানসার আক্রান্ত বাড়ছে। এই ক্যানসার মৃত্যু ঝুঁকি বেশি। গবেষণার তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে ২য় সর্বাধিক ক্যানসার, যা বিশ্বব্যাপী মৃত্যুর ৫ম কারণ।

আরও পড়ুন: ৫ অভ্যাস কঠিন রোগের কারণ

ক্যানসার ছাড়াও পুরুষদের প্রোস্টেটে প্রদাহ বা প্রস্টেটাইটিস সমস্যাও হতে পারে, যা শরীরের গুরুতর রোগ হিসেবে ধরা হয়। প্রেস্টেটে কোনো সমস্যা আছে কি না, তা জানতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।

এটি পুরুষদের মধ্যে দেখা যাওয়া ক্যানসারের প্রধান রূপ। তবে প্রোস্টেট ক্যানসারের সাধারণ লক্ষণগুলো প্রায়ই উপেক্ষা করা হয়। ক্যানসারের লক্ষণগুলো সাধারণ মনে হলেও তা অবহেলা করা উচিত নয়।

আরও পড়ুন: পিরিয়ডের ব্যথা দূর করার ৫ উপায়

যেমন-

(১) প্রস্রাব সমস্যা,
(২) হাড়ে ব্যথা,
(৩) ডিসফাংশন ইরেক্টাইল,

আরও পড়ুন: চুল ঝরে পড়ার কারণ

(৪) প্রস্রাবে রক্ত,
(৫) বীর্যে রক্ত,
(৬) প্রস্রাব ও বীর্যপাতের সময় জ্বালাপোড়া।

আরও পড়ুন: ডেঙ্গুতে অন্তঃসত্ত্বাদের করণীয়

প্রোস্টেট ক্যানসার হওয়ার কি নির্দিষ্ট কোন বয়স আছে?

প্রোস্টেট ক্যান্সারের মৃত্যুর হার বয়সের সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত। এই ক্যানসার ৬৫ বছরের বেশি বয়স্ক পুরুষদের মধ্যে দেখা যায়। তবে অল্প বয়স্ক পুরুষদের মধ্যেও এ রোগ দেখা দিতে পারে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের এক প্রতিবেদনে উদ্ধৃত ইউএস প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্সের অনুমান অনুসারে, ৫০ থেকে ৫৯ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি ১০ থেকে ৪২ শতাংশ। তবে ৬০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে সাময়িক ঝুঁকি ১৭ থেকে ৬৬ শতাংশ।

আরও পড়ুন: ঘুম ভালো হবে যেসব খাবারে

ক্যানসার বিষয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন পুরুষ, যার বাবা বা ভাই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তাদের প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, নিউ দিল্লি, ইন্ডিয়ার গবেষকদের দ্বারা ২০১৭ সালের এক সমীক্ষায় অল্প বয়সীদের মধ্যে প্রোস্টেট ক্যানসারে ঘটনার উপর আলোচনা করা হয়। সেখানে উল্লেখ করা হয়, একজন ২৮ বছর বয়সী পুরুষের উচ্চ পর্যায়ে প্রোস্টেট ক্যানসার হিসেব করা হয়েছিল।

আরও পড়ুন: ভাইরাস জ্বর ভেবে ডেঙ্গুকে অবহেলা নয়

যদিও তার তেমন কোনো লক্ষণ ছিল না। তবে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, দুর্বল প্রস্রাবের বেগ, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, পিঠের নিচের দিকে ব্যথা ও চাপের লক্ষণ দেখা দিতো। গবেষণাটি কারেন্ট ইউরোলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

ঝুঁকিতে বেশি কারা?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষভাবে সতর্ক করেছেন, যাদের এ রোগের পারিবারিক ইতিহাস রয়েছে, তাদের সাবধান থাকতে বলা হয়েছে। তাদেরকে সর্বদা পর্যবেক্ষণ করতে হবে।

বয়স্ক পুরুষরা অবশ্যই উচ্চ ঝুঁকিতে আছে। তবে অনেক কারণ যেমন- খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাত্রার জন্য অল্পবয়সীদের মধ্যেও এ ক্যানসারের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন: কিশোরীদের গর্ভধারণ ঝুঁকিপূর্ণ কেন?

হার্ভার্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যেসব পুরুষ প্রচুর লাল মাংস ও উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান, তাদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে।

প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে করণীয়:

যদি আপনি প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকেন, তাহলে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করতে পারেন।

যেমন- স্বাস্থ্যকর খাদ্য, কম চর্বিযুক্ত, উচ্চ মৌসুমি ফল ও সবজি প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আবার কয়েকটি গবেষণায় দুগ্ধজাত পণ্য ও প্রোস্টেট ক্যানসারের মধ্যে একটি যোগসূত্র পাওয়া গেছে , যে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।

আরও পড়ুন: স্পাইসি বিফ চাপ রেসিপি

আরো এক গবেষণায় বলা হয়েছে যে, প্রতিদিন দুধ, পনির ও দই খাইলে প্রোস্টের ক্যানসারের ঝুঁকি বাড়ে। পাশাপাশি স্বাস্থ্যকর ওজন ও শারীরিক কার্যকলাপ বজায় রাখতে হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা