নির্মাতা অমিতাভ রেজার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অভিযোগ
বিনোদন

নির্মাতা অমিতাভ রেজার বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর অভিযোগ

বিনোদন ডেস্ক:

বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রিয় এই নির্মাতা। বুধবার ওই শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে অমিতাভের বিরুদ্ধে লিখেন কাজ দেয়ার বিনিময়ে প্রডিউসারের সঙ্গে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ তোলেন।

এরপরই অমিতাভ রেজা তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে অভিযুক্ত আইডিটি তার নয় বলে জানান। ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেন। অমিতাভ গণমাধ্যমকে জানান ,এটি একটি ফেক অ্যাকাউন্ট,বহু আগে থেকেই এমন ফেক অ্যাকাউন্ট চালু আছে।

অন্যদিকে অভিযোগকারীর তরুণী তার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন বলে দাবি জানালে,নির্মাতা বলেন,২০১৬ সালে করা একটি লাইভ ভিডিও চালিয়ে বিভিন্ন সময় এমন কাজ করা হয়েছে । অভিযোগকারী আরো বলেন, তার ভেরিফায়েড আইডি থেকেও কথা হয়েছে দাবি করলে ,নির্মাতা বলেন,এটি মিথ্যা,আমার ফেসবুকে এমন কোনো রেকর্ড নেই।

ফেক অ্যাকাউন্ট নিয়ে সাইবার ক্রাইমে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে অমিতাভ রেজা বলেন,এক বছর আগে আমি এগুলো নিয়ে অভিযোগ জানিয়েছিলাম। এবার আবার করতে হবে।

সান নিউজ/এফএস/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা