ছবি: সংগৃহিত
খেলা
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী দলটির বিপক্ষে এমন জয় দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিয়েছেন তিনি।

ক্রিকইনফোকে তামিম বলেন, ‘এটা দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে, তা দুর্দান্ত। এটা কেবল একটি জয় নয়, এটা বিশ্বের প্রতি একটা বার্তা। টেস্ট ক্রিকেটে আমরা যেমন খেলছি, পাকিস্তান সিরিজেও যেমন পারফর্ম করেছি, সেটাই এখানে দেখাতে পেরেছি।’

বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘ফাস্ট বোলিং ইউনিটকে অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের জন্যই আমরা ম্যাচে জেতার সুযোগ তৈরি করতে পারছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররাও দারুণ করছে। আমি অনেক খুশি এবং অনেক গর্বিত।’

এই জয়ের পেছনে বোর্ডের কোনো কৃতিত্ব নেই উল্লেখ করে তামিম বলেন, ‘এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করে এই অর্জন পেয়েছে। বোর্ডে আমরা কেবল তাদের সুযোগ-সুবিধা দিই, এটাই আমাদের কাজ। আমাদের কোনো কৃতিত্ব নেই এখানে। বরং আমাদের উচিত তাদের কৃতিত্ব দেওয়া। হয়তো বাংলাদেশের ইতিহাসের সেরা জয় এটি।’

সিরিজ শুরুর আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে হওয়া কথোপকথনের কথাও স্মরণ করেন তামিম। তিনি জানান, অধিনায়ক তাকে বলেছিলেন, দলের সবাই বিশ্বাস করে তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারে। তামিমও সেই বিশ্বাসকে সমর্থন করেছিলেন।

তিনি বলেন, ‘আমার মনে আছে, অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম। সে বলেছিল, যখন দলের সঙ্গে কথা বলেছিল, তখন সবাই বিশ্বাস করেছিল যে তারা জিততে পারে। সে আমাকে বলেছিল, দল বিশ্বাস করে আমরা জিততে পারি। আমি বলেছি, অবশ্যই, কেন নয়? অনেক কঠিন কাজ হবে। অনেক বড় দলের জন্যই এটি কঠিন। দল যদি বিশ্বাস করে, এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না আপনি। সেই বিশ্বাসটাই বাস্তবায়ন হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। তবে পরের ম্যাচ নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না তামিম।

তিনি বলেন, ‘আমার আসলে কোনো প্রেডিকশন করা উচিত না, কৃতিত্বও নেওয়া উচিত না। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সেখানে আছে। তারাই ব্যাট-বল করবে।’

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মনিরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা