বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে না
বিনোদন

বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে না

বিনোদন ডেস্ক:

বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সের সর্ববৃহৎ আউটলেটটি বন্ধ হচ্ছে না। বসুন্ধরা কর্তৃপক্ষের স‌ঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের বরাত দিয়ে খোরশেদ আলম খসরু বলেন, বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স চালু রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বসুন্ধরা সিটি চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানা‌বে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত আগস্ট মাসের শেষ সপ্তাহে বসুন্ধরা সিটি শপিংমলের মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় স্টার সিনেপ্লেক্স। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল তাদের। বসুন্ধরা শপিংমলে ১৬ বছরে ধরে জনপ্রিয়তা নিয়ে চালু থাকা ছয়টি থিয়েটার বন্ধ হয়ে যাবে বলে ১ সেপ্টেম্বর বিষয়টি জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এমন খবরে চলচ্চিত্র শিল্প তথা সিনেমাপ্রেমীদে মাঝে নেমে আসে হতাশা।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা