সুশান্তের প্রেমিকা রিয়া গ্রেপ্তার
বিনোদন

সুশান্তের প্রেমিকা রিয়া গ্রেপ্তার

বিনোদন ডেস্ক:

অবশেষে গ্রেপ্তার হলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে সুশান্তের বান্ধবীকে গ্রেফতার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮১ দিন পর গ্রেপ্তার করা হল রিয়া চক্রবর্তীকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে গ্রেপ্তার করেছে। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ৬৭ নম্বর ধারায় রিয়া চক্রবর্তী তার দোষ স্বীকার করেছেন।

রিয়া চক্রর্তীর মেডিকেল টেস্ট করানো হবে। যার জন্য রিয়ার রক্ত এবং চুলের নমুনা সংগ্রহ করা হবে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার সঙ্গেই রিয়াকে আদালতে তোলা হবে।

গত ২৬ আগস্ট নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুসারে ২০, ২২, ২৭, ২৯ ধারায় রিয়া ও তার ভাই সৌমিক চক্রবর্তীসহ জয়া সাহা, শ্রুতি মোদি, গৌরব আরিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে দিল্লিতে মামলা দায়ের করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

সান নিউজ/বিএম/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা