দেহরক্ষীর সঙ্গে প্রেমে জড়ালেন পামেলা অ্যান্ডারসন!
বিনোদন

দেহরক্ষীর প্রেমে পড়লেন পামেলা অ্যান্ডারসন!

বিনোদন ডেস্ক

করোনায় কোয়ারেন্টিনে একসঙ্গে থাকায় নতুন প্রেমে পড়েছেন পামেলা অ্যান্ডারসন। তিনি কত যে সর্ম্পক ভেঙেছেন,নতুন নতুন সর্ম্পক গড়েছেন তার কোনো শেষ নেই। ৫৩ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন এবার প্রেমে পড়েছেন তারই ব্যক্তিগত এক দেহরক্ষীর। ৪০ বছর বয়সী সেই বডিগার্ড দুই বছর ধরে অভিনেত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে,মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন পামেলা ও সেই দেহরক্ষী। আর এভাবেই দুজন সর্ম্পকে জড়িয়েছেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়,নতুন প্রেম নিয়ে পামেলা ভীষণ সিরিয়াস,বিয়ের কথাও ভাবছেন। তবে পামেলার প্রেমিকের নাম বা ছবি প্রকাশ করেনি পশ্চিমা গণমাধ্যম।

পামেলা অ্যান্ডারসন এর আগে চারবার বিয়ে করেছিলেন,তার শেষটি হয়েছিল জন পিটার্সের সঙ্গে। আর মজার বিষয় হলো এ বছরের শুরুতে বিয়েটি মাত্র টিকেছিল মোট ১২দিন। তিনি টুইটে জানিয়েছেন,জনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে হয়নি। তাদের সম্পর্কটা ছিল শুধু ‘অদ্ভুত এক লাঞ্চ’।

সান নিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা