‘কণ্ঠশিল্পী পরিষদ’ এর আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক
বিনোদন

কণ্ঠশিল্পীদের নতুন সংগঠন ‘কণ্ঠশিল্পী পরিষদ’

বিনোদন ডেস্ক:

গত বেশ কয়েক দিন ধরে কিছুটা উত্তপ্ত বাঙ্গালাদেশের মিডিয়াপাড়া। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন বাংলাদেশের গানের জগতের মানুষজন। এরই অংশ হিসেবে, ২৪ জুলাই সংগঠিত হয় ‘গীতিকবি সংঘ’ নামে একটি সংগঠন। এর পর পরই আত্মপ্রকাশে আসে মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশন

সংগীতের প্রধানতম কারিগরদের পর এবার ঘোষণা এলো কণ্ঠশিল্পীদের সংগঠনের। দুই মাসের নানা প্রস্তুতি শেষে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঐকমত্য পোষণ করে বিবৃতি দিয়েছেন তারা। ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ নামে সংগঠনটির ঘোষণাও এসেছে তাদের পক্ষ থেকে।

এতে আহ্বায়ক হয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক কুমার বিশ্বজিৎ ও নন্দিত গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল।

কমিটিতে উপদেষ্টামণ্ডলীতে আছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা ও ইয়াকুব আলী খান।

নতুন এ সংগঠনের ২৩ সদস্যের নির্বাহী কমিটিতে আছেন, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, সাদি মহম্মদ, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা মোরশেদ কনকচাঁপা, আসিফ আকবর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, শফি মণ্ডল, রবি চৌধুরী, এস আই টুটুল, আগুন, আঁখি আলমগীর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, মঈদুল ইসলাম খান শুভ, জয় শাহরিয়ার, কিশোর দাস, সোমনুর মনির কোনাল, ইলিয়াস হোসাইন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা