লাইফস্টাইল

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ 

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নতুন ঠিকানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’। স্থানীয় ঐতিহ্য ও দেশীয় খাবারের স্বাদকে গুরুত্ব দিয়ে সাজানো নতুন এই রেস্তোরাঁয় থাকছে পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের বিভিন্ন পদসহ নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন। পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানো, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের জন্য রয়েছে পার্টি সেন্টারের সুবিধা।

শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান শেখ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন ও ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল-হাসান'সহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা রেস্তোরাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খাবারের আয়োজন, পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পরে তারা রেস্তোরাঁটির সফলতা কামনা করেন।

তাজা মাছ দেখে পছন্দ, এরপর রান্না

‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’-এর অন্যতম বিশেষত্ব হিসেবে থাকছে তাজা মাছ ও হাঁসের মাংস দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা। উদ্যোক্তাদের দাবি, ভোজনরসিকদের কাছে তাজা মাছের স্বাদ ও মান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রেস্তোরাঁটির স্বত্বাধিকারী ও ব্যবসায়ী মো. কামরুল ইসলাম বলেন, আমরা চেয়েছি এমন একটি রেস্তোরাঁ তৈরি করতে, যেখানে মানুষ শুধু খাবার খেতে আসবেন না, বরং ভালো খাবারের সঙ্গে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। এখানে তাজা হাঁস ও তাজা মাছ দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, বিশেষ করে আমাদের এলাকার ঐতিহ্যের সঙ্গে মিল রেখে পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছকে আমরা গুরুত্ব দিচ্ছি। একজন ক্রেতা নিজের পছন্দের মাছ দেখে নির্বাচন করতে পারবেন। এরপর সেটি তার পছন্দ অনুযায়ী রান্না করে পরিবেশন করা হবে। খাবারের স্বাদ, মান ও পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

দেশি হাঁসের নানা পদে বিশেষ আকর্ষণ

রেস্তোরাঁটির বিশেষ আকর্ষণের তালিকায় রয়েছে দেশি হাঁস ভুনা, হাঁসের বিরিয়ানি, হাঁসের ঝিঙুড়িসহ হাঁসের মাংসের বিভিন্ন পদ। পাশাপাশি দেশীয় বিভিন্ন খাবারের আয়োজনও রাখা হয়েছে।

উদ্যোক্তা কামরুল ইসলাম বলেন, হাঁসের মাংস আমাদের অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই হাঁসের বিভিন্ন পদকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। ক্রেতারা যেন স্বাদ ও মানের দিক থেকে সন্তুষ্ট হন, সেটাই আমাদের চেষ্টা।

পদ্মা-আড়িয়াল বিলের মাছকে গুরুত্ব

মুন্সীগঞ্জের সঙ্গে পদ্মা নদী ও আড়িয়াল বিলের সম্পর্ক দীর্ঘদিনের। এ অঞ্চলের দেশীয় মাছের স্বাদ ও বৈচিত্র্য ভোজনরসিকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। সেই স্থানীয় ঐতিহ্যকে খাবারের আয়োজনে তুলে ধরতে চায় ‘তৈ তৈ রেস্তোরাঁ’।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রত্যাশা, পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছ এবং দেশি হাঁসের ঐতিহ্যবাহী রান্না নতুন এ রেস্তোরাঁর অন্যতম প্রধান পরিচিতি হয়ে উঠবে। পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ

শুধু খাবারের আয়োজন নয়, পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর বিষয়টিও মাথায় রেখে রেস্তোরাঁটি সাজানো হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, সামাজিক অনুষ্ঠান, ব্যবসায়িক সভা ও ছোট-বড় আয়োজনের জন্য পার্টি সেন্টারের সুবিধা রাখা হয়েছে। কফিপ্রেমীদের জন্য রয়েছে প্রিমিয়াম কফির ব্যবস্থাও।

এক্সপ্রেসওয়ের পাশে হওয়ায় বাড়তি সুবিধা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগরের উমপাড়ায় রেস্তোরাঁটির অবস্থান হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যাত্রীদের কাছেও এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের দিকে যাতায়াতকারী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকার দিকে আসা যাত্রীরা যাত্রাবিরতির সময় এখানে খাবার গ্রহণের সুযোগ পাবেন। পরিবার নিয়ে ভ্রমণে বের হওয়া মানুষের জন্যও এটি হতে পারে খাবার ও বিশ্রামের একটি সুবিধাজনক স্থান।

মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যাশা:

রেস্তোরাঁটির স্বত্বাধিকারী মো. কামরুল ইসলাম আরও বলেন, আমরা চাই ‘তৈ তৈ’ নামটি মানুষের কাছে ভালো খাবার ও সুন্দর পরিবেশের সঙ্গে পরিচিত হোক। ব্যবসার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। একজন মানুষ একবার এসে খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে আবার পরিবার-পরিজন নিয়ে ফিরে আসবেন—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, খাবারের মান ধরে রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ করার ক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকব। স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও যেন এখানে এসে মুন্সীগঞ্জের দেশীয় খাবারের স্বাদ নিতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নতুন এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত খাবারের পরিবেশ তৈরির মাধ্যমে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ শ্রীনগরের খাবারের জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সব মিলিয়ে পদ্মার তাজা মাছ, আড়িয়াল বিলের দেশি মাছ, হাঁসের ঐতিহ্যবাহী রান্না, রুচিসম্মত পরিবেশ ও পার্টি আয়োজনের সুবিধা—এসবের সমন্বয়ে শ্রীনগরের উমপাড়ায় ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ ভোজনরসিকদের জন্য নতুন এক গন্তব্য হিসেবে পরিচিতি পাওয়ার প্রত্যাশা করছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা