সারাদেশ

উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে ম্যারাথন অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী

সুস্থ জীবনধারা ও শারীরিক সচেতনতার বার্তা ও ব্যাপক প্রস্তুতি নিয়ে উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’। ‘নরসিংদী রানার্স কমিউনিটি’ সংগঠিত এই আয়োজনের স্লোগান ছিল—‘স্বাস্থ্যের জন্য এক ধাপ, নরসিংদীর জন্য এক ধাপ’।

​ এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এক হাজার চারশত দৌড়বিদ ৪২.১৯৫ কিমি (ফুল ম্যারাথন), ২১.১ কিমি (হাফ ম্যারাথন) এবং ১০ কিমি—এই তিন ক্যাটাগরিতে নারী পুরুষ অংশ নেন।

​পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিজয়ী অ্যাথলেটদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি সফলভাবে লক্ষ্য অর্জনকারী রানারদের বিশেষ মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়।

ভোর ৪টায় নরসিংদী সরকারি কলেজ গেটের শিক্ষা চত্বর থেকে প্রতিযোগিতাটির সূচনা হয়।

আরশীনগর রেলগেটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ভোর ৪টা ৩০ মিনিটে ফুল ম্যারাথন, সকাল ৫টায় হাফ ম্যারাথন এবং ৫টা ৩০ মিনিটে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগীরা দৌড়ে অংশ নেন।পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন দৌড়বিদ বিজয়ীদের মাঝে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক দৌড়বিদ আক্তারুজ্জামানড়, রেস অ্যাম্বাসেডর দৌড়বিদ খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুষ ৭ জন ও নারী ৭ জন করে মোট ৪২ জন এবং বয়স্কদের মধ্যে ৫ জন করে মোট ১০ জনসহ সর্বমোট ৫২ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা