সারাদেশ

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না: ড. মঈন খান

বশির আহমেদ মোল্লা, নরসিংদী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম, বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দেবে না। সবাই বাংলাদেশি আর বাংলাদেশি আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রোববার রাতে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার সর্বজনীন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সকল অন্যায়, অনিয়ম ও দুঃশাসন দূর করতে পৃথীবিতে মা দুর্গার যেভাবে আগমন ঘটে। সেই শিক্ষা নিয়ে সাবাইকে সমাজ থেকে সব অন্যায় অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে। পরে তিনি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির সভাপতি /সম্পাদক এর নিকট নগদ অর্থ বিতরণ করেন। পরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে বিভিন্ন পুজামন্ডপ পরির্দশন শেষে মন্দির কমিটির সভাপতি /সম্পাদক এর নিকট নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এসময় সাথে ছিলেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া, ভিপি মনির হোসেন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপর দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপির আগমনে রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী শহরে সেবা সংঘ মোড়ে নরসিংদী পৌরসভা পুজামন্ডপ কন্ট্রোল রোমে অবস্থান করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি,জেলা বিএনপির সেক্রেটারী আলহাজ্ব মনজুর এলাহী এমপি তাদের উপস্থিতিতে নরসিংদী পৌরসভা মেয়র পদ প্রার্থী জেলা বিএনপির সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক,জেলা ছাত্রদলের সভাপতি মেয়র পদ প্রার্থী সিদ্দিকুর রহমান নাহিদ,শহর বিএনপির সাবেক সভাপতি মেয়র পদ প্রার্থী বাবুল সরকার তাদের নেতৃত্বে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া ও জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সহ জেলা প্রসাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপির আগমনে বিএনপি নেতাকর্মীরা মিছিল করেন। মন্ত্রী পুজা মন্ডপের কাছাকাছি আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হট্রগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে না থাকায় মন্ত্রী দ্রুত চলে যায়। মন্ত্রী চলে গেলে চরম উত্তেজনা দেখা দেয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা