সারাদেশ

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে মাটিরাঙা থানা পুলিশ। সোমবার ( ১৯ অক্টোবর ) দুপুরে দিকে পুলিশ সূত্রে সাংবাদিকদের এতথ্য জানানো হয়।

উপজেলার স্হানীয় বার্তাবাহকদের তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ আলী হোসেন (২৪), সে বেলছড়ি আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে।

ইউসুফ মিয়া প্রকাশ নয়ন (২৬),সে একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। মোঃ আবু মুছা (২৭),সে খেদাছড়া খালেক লিডার পাড়া এলাকার মোঃ আব্দুল হালিমের ছেলে। নোমান ইসলাম রাব্বি (১৯) সে মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মোঃ হোসেন ইসলামের ছেলে বলে জানা গেছে।

এ সময় তাদের সাথে ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, ২টি চাকু, নগদ ৫৯ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানায়, ফটিকছড়ি ভুজপুর বাগান বাজার এলাকার গরু ব্যবসায়ী আবু আহম্মদ ও তার ছেলে মোঃ কামরুল হাসান হৃদয় (২২) দীর্ঘ সময় ধরে ব্যবসা করছেন। রামগড় সীমান্ত সড়ক দিয়ে গত ১২ অক্টোবর সকালে দিকে মাটিরাঙা উপজেলার তাইন্দং বাজারে যাওয়ার পথে সদর ইউনিয়নের চালিতাছড়া নামক এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তাদের উপর হামলা করে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে দু'জনে ই গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাদের কাছ থেকে ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, ভুক্তভোগী থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যদের ধরতে মাঠে নামলে ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা