সারাদেশ

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠিতে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। এতে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অস্ত্রোপচারসহ নানা চিকিৎসাসেবা পাচ্ছেন সাধারণ মানুষ।

সোমবার সকালে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

ভিশন স্প্রিং ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা সাজিদা ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ৩৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান, ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা এবং রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি দেওয়া হচ্ছে চিকিৎসকের পরামর্শ।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির এবং সাজিদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এর মাধ্যমে চোখের বিভিন্ন রোগ শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, চশমা প্রদান ও ছানি রোগীদের অস্ত্রোপচারের সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি পরিচালক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি বরিশালের পরিচালক মোহাম্মদ জাকিউল করিম। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুরে ঝালকাঠি পৌর এলাকার আখড়াবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি বরিশালের পরিচালক মোহাম্মদ জাকিউল করিম। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। পাশাপাশি পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্টদের তৎপরতা পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, সহসভাপতি নির্মল কুমার দে তরনী, সাধারণ সম্পাদক অলোক সাহা-সহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা