সারাদেশ

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২০০ টাকা মূল্যমানের জাল নোট, মোট দুই লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির অভিযোগে শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ২০০ টাকা মূল্যমানের জাল নোটের মোট দুই লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়।

পুলিশের দাবি, শ্রাবন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের বরাতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার এবং জাল নোট জব্দ করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা