সারাদেশ

ঝালকাঠিতে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় সরকারি ডিসিআর সম্পত্তিতে বসবাসকারী আট পরিবারের বসতভিটা দখল ও উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম নৈকাঠি স্কুলের সামনে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় অর্ধশত বছর ধরে সরকারকে খাজনা দিয়ে তাঁরা ওই জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করছে। এ ছাড়া ভুয়া ওয়ারিশ সাজিয়ে আদালতে মামলা করে একতরফা রায় নেওয়ার মাধ্যমে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগীদের দাবি, আদালত থেকে সংগ্রহ করা কাগজপত্রেও বিভিন্ন ধরনের ভুল রয়েছে। এসব অসংগতির বিষয়ে তাঁরা আদালতে কাগজপত্র দাখিল করেছেন। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা নিজেদের ভিটেমাটি হারানোর আশঙ্কায় তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বসতভিটা থেকে উচ্ছেদ করা হলে পরিবারগুলো চরম বিপাকে পড়বে। তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে হবে। তাই প্রভাবশালীদের দখলচেষ্টা ও হয়রানি থেকে রক্ষা পেতে তাঁরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় নিশী পালের নাতনি বলেন, ‘আমার দাদার একমাত্র ওয়ারিশ হিসেবে দেশে আমিই আছি। কারা এসব করছে, জানি না। আমি চাই, পরিবারগুলো প্রভাবশালীদের হাত থেকে রক্ষা পাক।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন দেলোয়ার হোসেন দিলীপ, অহিদুজ্জামান, নুরজাহান বেগম ও মজিবুর রহমান। কর্মসূচিতে স্থানীয় শতাধিক বাসিন্দা অংশ নেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা