সারাদেশ

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত দণ্ডভোগ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ কারণে তিনি সেখানে অবস্থান করতেন। এই সুযোগে লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন তার বাবা—এমন অভিযোগে মামলা হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণের সময় এলাকাবাসী তাঁদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।

মামলার শুনানিতে আসামির বক্তব্য ও সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ১১ বছর আইনি লড়াইয়ের পর রায় এসেছে। এ রায়কে শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় বিচারপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবী।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা