বিনোদন

এআই নিয়ে ভয়-উদ্বেগ কৃতির

বিনোদন ডেস্ক

অনলাইনে ছড়িয়ে পড়া কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা শনাক্ত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। এতে ব্যক্তিগত গোপনীয়তা ও ছবি অপব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। তাঁর মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আইনেও প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।

সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় অংশ নেন কৃতি। সেখানে এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি। কৃতি বলেন, ‘এআই আমাকে ভয় দেখায়। আমার মনে হয়, অনেকেই এতে ভয় পান। তবে আমি মনে করি, এটি একটি হাতিয়ার, গন্তব্য নয়। এটি অনেকটা ধারালো হাতিয়ারের মতো। আর হাতিয়ার যত ধারালো হয়, তা তত বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।’

প্রযুক্তির অগ্রগতি ও নতুন উদ্ভাবনকে সমর্থন করলেও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমি প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত প্রযুক্তির সঙ্গে আইনকেও এগিয়ে যেতে হবে। এআই দিয়ে কী কী করা সম্ভব, তার জন্য আমরা কতটা প্রস্তুত, তা জানি না। ব্যক্তিগত অধিকারের বিষয়টি আমার কাছে খুবই উদ্বেগজনক। অনলাইনে যা দেখা যায়, তা সত্যিই ভয়ের কারণ হতে পারে।’

কৃতির মতে, এআই প্রযুক্তির উন্নতির ফলে কৃত্রিমভাবে তৈরি ছবি ও বাস্তব ছবির মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, ‘আসল ছবির সঙ্গে এআই দিয়ে তৈরি ছবির মিল এখন এতটাই বেশি যে, দুটির মধ্যে পার্থক্য খুবই সামান্য। এআই ভবিষ্যতে কোন পর্যায়ে পৌঁছাবে, তার জন্য আমরা আসলে প্রস্তুত নই। এ ক্ষেত্রে উপযুক্ত আইন থাকা প্রয়োজন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে কারও ছবি তৈরি করে অপব্যবহার করা হলে তা রিপোর্ট করা ও সরিয়ে ফেলার প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কৃতি। উদাহরণ হিসেবে ইনস্টাগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, এআই দিয়ে তৈরি নিজের ছবি সরানোর অনুরোধ জানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় রিপোর্টিং সুবিধার সীমাবদ্ধতা রয়েছে বলে তাঁর মনে হয়।

কৃতির ভাষায়, ‘সত্যি বলতে, ইনস্টাগ্রামে আমি যদি কোনো কিছু রিপোর্ট করতে চাই, সেখানে এমন কোনো বিকল্প নেই, যেখানে বলা যাবে, “এটি এআই দিয়ে তৈরি আমার ছবি, তাই এটি রিপোর্ট করে সরিয়ে দেওয়া উচিত।” প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমরা এখনো তত দ্রুত এগোতে পারছি না।’

প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি ব্যক্তিগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাও যে সমান গুরুত্বপূর্ণ, কৃতির বক্তব্যে সেই বিষয়টিই উঠে এসেছে। তাঁর মতে, এআইয়ের অপব্যবহার ঠেকাতে প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সময়োপযোগী আইন ও কার্যকর সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা