ছবি: সংগৃহীত
বিনোদন

কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথন ঘিরে ভক্তদের মধ্যে বেশ আলোচনা চলছে। নেটফ্লিক্সের অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে কারিনার পর্ব প্রকাশের পরই সামনে আসে দুই তারকার এই মিষ্টি আদান-প্রদান।

অনুষ্ঠানটিতে স্বামী ও অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে হাজির হয়েছিলেন কারিনা। পর্বটি প্রকাশের পর কপিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কারিনা, সাইফ এবং অনুষ্ঠানের অন্য সদস্যদের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেন।

ছবির ক্যাপশনে কপিল জানান, কারিনা ও সাইফের সঙ্গে এতটা আনন্দময় সময় কাটবে, তা তিনি ভাবেননি। সুন্দর ও মজার একটি পর্ব উপহার দেওয়ার জন্য দুজনকেই ধন্যবাদ জানান এই কৌতুকশিল্পী।

পরে কপিলের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তার প্রশংসা করেন কারিনা। অভিনেত্রী লেখেন, ‘কপিল, তুমি অসাধারণ একজন তারকা। আমরাও তোমাকে অনেক ভালোবাসি।’

দুই তারকার এমন আন্তরিক কথোপকথন দ্রুতই নজর কাড়ে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নানা প্রতিক্রিয়া জানান অনুরাগীরা।

সাইফের কাছ থেকে তিনবার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন কারিনা

অনুষ্ঠানে কারিনা ও সাইফের ব্যক্তিগত জীবনের বেশ কিছু মজার ঘটনাও উঠে আসে। কথোপকথনের একপর্যায়ে কারিনা জানান, সাইফ তাকে তিনটি ভিন্ন জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। জায়গাগুলো হলো মুম্বাই, গ্রিস ও প্যারিস।

শেষ পর্যন্ত সাইফের বিয়ের প্রস্তাবে সম্মতি জানান কারিনা। অভিনেত্রীর এই কথা শুনে মজার ছলে সাইফ বলেন, মুম্বাইতেই প্রস্তাবটি গ্রহণ করলে তার অনেক টাকা বেঁচে যেত।

দম্পতির এমন মজার স্মৃতিচারণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পর্দার বাইরেও কারিনা ও সাইফের সম্পর্কের খুনসুটিপূর্ণ দিকটি দর্শকদের কাছে নতুন করে ধরা দেয়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা