ছবি: সংগৃহিত
খেলা

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

স্পোর্টস ডেস্ক

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত দলে বেশ কয়েকজন নতুন মুখ সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিল। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।

দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে দারউইশ রাসুলিকে। তার সঙ্গে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে দলে রাখা হয়েছে করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরানকে।

১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি আফগানিস্তানের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকবেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিওয়াল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া পেস অলরাউন্ডার ইসমত আলম।

এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সল শিনোজাদাও জায়গা পেয়েছেন দলে। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলের অন্তর্ভুক্তিও স্কোয়াডে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

আফগানিস্তানের এশিয়ান গেমস স্কোয়াড

দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মনিরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা