সারাদেশ

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট ও পরিবেশ ধ্বংসের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ঘটনায় ওই এলাকার নুরুল হক প্রধানের ছেলে মো. নাফিজ প্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলেন এলাকাবাসী।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পঞ্চাশজন মানুষ হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবৈধ পুকুর ভরাট বন্ধ, পরিবেশ রক্ষা এবং অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পোড়া স্কুল) সংলগ্ন ৬৬ শতাংশের পুকুর ভরাটে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জলাবদ্ধতা ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ছে। একটি পুকুর বা জলাশয় ভরাট করা হলে শুধু পরিবেশের ভারসাম্যই নষ্ট হয় না, বরং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনেও নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমরা এ অবৈধ ভরাট বন্ধ চাই।

স্হানীয় সাজ্জাদ হোসেন বলেন, উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুকুরটি ৬৫ শতাংশ পুকুর। ভরাটের ফলে এ এলাকায় কোন পুকুর অবশিষ্ট থাকবে না। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে মো. নাফিজ প্রধান বলেন, আমি আমার ক্রয় করা দুই শতাংশ ভরাট করেছি। এই পুকুরটিতে ৬৬ শতাংশ জমি। আমার মোট ৩৪ শতাংশ কেনা। আমার নামে নামজারি রয়েছে। আমি কারো জমি ভরাট করছি না, তারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি শহরে পুকুর ভরাটের বিষয় অবগত হয়েছি। এবং এসিল্যান্ডকে নির্দেশ দেয়া হয়েছে, সরেজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা