ছবি: সংগৃহীত
বাণিজ্য

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর সঙ্গে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের জন্য রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সুবিধা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগদের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সরাসরি নগদ ওয়ালেটে ‘অ্যাড মানি’ করতে পারবেন। পাশাপাশি কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট ও নগদ ওয়ালেটের মধ্যে দ্বিমুখী ‘ফান্ড ট্রান্সফার’ সুবিধা চালু হবে। এর ফলে গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেন আরও সহজ ও কার্যকর হবে।

এ অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রেমিট্যান্স সেবা সম্প্রসারণ। কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আসা বৈদেশিক রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাভোগীদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের গ্রাহকেরা আরও সহজে রেমিট্যান্স গ্রহণ ও উত্তোলনের সুবিধা পাবেন।

এ ছাড়া দুই প্রতিষ্ঠানের মধ্যে গ্রাহক অনবোর্ডিং এবং প্রয়োজনীয় সিস্টেম ইন্টিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবা সক্ষমতা ও গ্রাহকপ্রাপ্তির পরিধি আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “নগদের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে কমিউনিটি ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। এই কৌশলগত অংশীদারিত্ব কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।”

নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে আমরা ব্যাংকগুলোর সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও বিস্তৃত করছি। কমিউনিটি ব্যাংকের সঙ্গে এই সমন্বয়ের মাধ্যমে রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো গ্রাহকদের আরও সহজে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা