সংগৃহীত
সারাদেশ

বিদেশি পিস্তলসহ আটক ২

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকে আগুন

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সন্ধ্যায় উপজেলার শাহবাজপুরের তেরোরশিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মো. হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫) ও তেলকুপি গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দিন (৪৩)।

আরও পড়ুন: মহাসড়কে ট্রাকে আগুন

অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের তেরোরশিয়ার তেলকুপি ঘাট এলাকায় ২ মোটরসাইকেল আরোহীর শরীরে তল্লাশি চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা