সংগৃহীত
সারাদেশ

মহাসড়কে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের ২য় দিনের বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলের আশপাশেই পুলিশ থাকায় তারা দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আরও পড়ুন: বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, একটি পণ্যবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে তাতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এই সময় পাশেই পুলিশ সদস্যরা থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে হতাহত বা ট্রাকের ও পণ্যের তেমন ক্ষতি হয়নি। ট্রাকটি আমরা চালিয়ে নিয়েই থানা হেফাজতে রেখেছি।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

তিনি সবশেষ বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েই পাশের ধানখেত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় যার ফলে কাউকে আটক করা যায়নি ও কারা আগুন দিয়েছে তাদেরও শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা