সারাদেশ

পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শ্রমিকবাহী বাসে আগুন

বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাশকাইট পশ্চিমপাড়া এলাকার আলম মেম্বার বাড়ির সালাম মিয়ার মেয়ে আমেনা (১২) ও সামিয়া (৬) এবং সালাম মিয়ার ছোট ভাই কাউসারের মেয়ে সাদিয়া (৭)।

আরও পড়ুন : ট্রাকচাপায় নিহত ২

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, নিহত আমেনা এবং সামিয়া আপন বোন। আর সাদিয়া তাদের আপন চাচতো বোন। বুধবার দুপুরে আলম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় তিন শিশু। অনেক সময় পার হয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে নামে। পরে পুকুরে অনেকক্ষণ তল্লাশি করে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে পালস পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন ক্লিনিকের চিকিৎসক। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : ধানখেতে মিললো কৃষকের লাশ

ওসি প্রবাস চন্দ্র ধর জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা