সংগৃহীত
সারাদেশ

শ্রমিকবাহী বাসে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।

বাসটির চালক রিয়াদ হোসেন বলেন, শ্রীপুরের মুলাইদ এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকবাহী বাস এটি। বিকেল সাড়ে ৫টার দিকে বাসটির এক চাকা পাংচার হয়। পরে অতিরিক্ত চাকা লাগিয়ে পাশে রঙ্গিলাবাজার এলাকায় একটি দোকানে পাংচার সারোনোর জন্য যায়। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে তিনি দোকানে চাকা নিয়ে যায়। সে সময় কে বা কারা বাসটির পেছনে পেট্রল ছুড়ে আগুন দেয়। পাশের দোকানদার সজিব তাকে ডেকে বাসটিতে আগুন লাগার খবর জানান। সেখানে ছুটে গিয়ে তিনি বাসের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।

আরও পড়ুন: দায় স্বীকার করেছে বিএনপি নেতারা

স্থানীয় বাসিন্দারা বলছে, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভায়। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা