সংগৃহীত ছবি
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে হাবিল নামে ১ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: ভারত সফর নিয়ে ‘গোপনীয়তা নেই’

বিজিবি সূত্রে জানা যায়, আহত যুবকসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতীয় অভ্যন্তরে মাদক চোরাচালানের চেষ্টা চালাচ্ছিলো। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ১ জন যুবক আহত হন। এই ঘটনার পর বিজিবি পক্ষ থেকে বিএসএফের সাথে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। এ সময় উভয় পক্ষই ঘটনার তদন্ত করবে। এই ঘটনায় আহত যুবককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় তেলকুপি সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে ১ বাংলাদেশী যুবক আহত হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা