সংগৃহীত
সারাদেশ

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল ও অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য,অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: মহাসড়কে ট্রাকে আগুন

জেলা আওয়ামী লীগ উদ্যোগে কৃষক লীগ,তাতিঁ লীগ ও সহযোগী সংগঠনের বৃহস্পতিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রত্যেকটি উপজেলায় অবস্থান কর্মসূচী চলছে।

এদিকে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা আওয়ামী লীগের কার্যালয়েরর সামনে এসে মিলিত হয়।

এ সময় হরতাল-অবরোধ, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ভোলাতে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করেন নেতা কর্মীরা। বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ভোলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। যতদিন পর্যন্ত আগুন সন্ত্রাস বিএনপি জামায়াতের হরতাল অবরোধ চলবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথে থাকবো।

আরও পড়ুন: বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সামছুদ্দিন আহমেদ সামছু, ভোলা জেলা কৃষক লীগের সভাপতি আল- মামুন আর রশিদ, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, ভোলা জেলা তাঁতী লীগের আহবায়ক এনামুল হক ফরমান সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা