সংগৃহীত ছবি
সারাদেশ

বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ আলী আহমেদের (৬৫) মৃত্যু হয়।

এ নিয়ে ওই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হলো। এর আগে রাত সাড়ে ৮টার দিকে আইসিইউতে আলী আহমেদের মেয়ে মোছা. শাহেরা আক্তারের (২৪) মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় প্রথমে মৃত্যু হয় মো. সোনা মিয়ার।

আরও পড়ুন : শ্রমিকবাহী বাসে আগুন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ নভেম্বর রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবার পাঁচ সদস্যকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন মোছা. হাসন বানু (৫৫) ও ওমর ফারুকের (১৮) অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন : ট্রাকচাপায় নিহত ২

প্রসঙ্গত, গত শুক্রবার (৩ নভেম্বর) রাতে রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা