সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে আগুনে পুড়ে কাউসার (২৩) নামের ঘুমন্ত যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার আটপাড়া গ্রামের মোল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। তিনি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৩টার দিকে নিহত কাউসারদের টিনশেড ঘরে আগুন লাগে। এসময় সে ঘুমিয়ে ছিল। আগুন দেখে বাড়ির লোকজন চিৎকারে করে তাকে ডাকলেও ঘর থেকে সে বের হতে পারেনি। খবর পেয়ে রাত সাড়ে ৩টায় শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর থেকে কাউসারের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: শ্রমিকবাহী বাসে আগুন

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডে এক যুবকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে যুবকের পুরো দেহ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা