সংগৃহীত ছবি
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ১২

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ টি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ কি.মি. এলাকাজুড়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহন নামে একটি বাসের পেছন থেকে সুরভি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এর ফলে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত একটি পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের (১০-১২) জন গুরুতর ভাবে আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তবে কেউ মারা যায়নি। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা