সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে পুড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে আগুনে পুড়ে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইরিন উপজেলার নাজিমখাঁন ডাংঘাট এলাকার আল আমিন-শিউলি দম্পতির মেয়ে। শিশুটিকে তার নানা আব্দুল হান্নানের বাড়িতে রেখে ওই দম্পতি ঢাকায় চাকরি করেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাতে শিশু আইরিনকে ঘরে রেখে আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই একটি ঘরের চারটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন আক্তার ঘুমন্ত অবস্থায় মারা যায়।

রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা