সারাদেশ

নোয়াখালীতে ট্রাকে আগুন

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : গাঁজাসহ যুবক আটক

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ননের আমিনবাজার এলাকায় লক্ষীপুরগামী ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় লক্ষীপুরগামী রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি।

আরও পড়ুন : আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে গত ২৪ ঘন্টায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা