সংগৃহীত
সারাদেশ

গাঁজাসহ যুবক আটক 

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ মো. আকরাম (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পুলিশের মাদক বিরোধী ২৪ ঘণ্টা বিশেষ অভিযানে আখাউড়া পৌরসভার রেলওয়ে পূর্ব কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে।

আটক মাদক কারবারি আকরাম জামালপুর জেলার ইসলামপুরের পচাবহলা এলাকার-মৃত সাজু মিয়ার ছেলে।

আরও পড়ুন: মহাসড়কে ট্রাকে আগুন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি আকরামকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা