ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্রমিক বিক্ষোভে আজও উত্তপ্ত গাজীপুর

জেলা প্রতিনিধি: সরকার ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে আন্দোলনরত কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরে টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই মহানগরের নাওজোড় ও চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

এর এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় তারা মহাসড়কে কাঠ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ন্যূনতম বেতন ২৩০০০ টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা। এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে আন্দোলনে নামেন তারা।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

এ দিন সকাল ৮ টার দিকে চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়ক বন্ধ করে শ্রমিকরা আন্দোলন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পরে মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে কাঠ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: রাজধানীতে যানচলাচল স্বাভাবিক

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, আজ সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

পরে নাওজোর এলাকাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাঙচুর করে ও সড়কে কাঠ-টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, নাওজোড় এলাকায় শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।

তিনি বলেন, আমরা কোনো অ্যাকশনে যেতে চাচ্ছি না। আন্দোলনরত শ্রমিকরাও চাচ্ছে না। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা