সংগৃহীত
সারাদেশ

গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্র আকরামুল ইসলাম সাজিন (১৬) কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিখোঁজ স্কুলছাত্র আরিফুল ইসলাম (১৬) ঐ এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। উভয়ই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল তরুণীর

ম্যাজিস্ট্রেট মাহবুবা মঞ্জুর মৌনা জানান, বৃহস্পতিবার বিকেলে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে আরিফুল ইসলাম ও আকরামুল ইসলাম সাজিনসহ কয়েক বন্ধু মিলে সাগরে গোসলে নামে। ১ পর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যায়। এ সময় অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয়রা মূমূর্ষু অবস্থায় সাজিনকে উদ্ধার করতে পারলেও আরিফুল ভেসে যায়। পরে আকরামুল ইসলাম সাজিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ ছাড়াও নিখোঁজের সন্ধানে জেটস্কি চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বিকেল ৫টার দিকে ১ স্কুলছাত্রকে মূমুর্ষু অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। হাসপাতাল মর্গে মৃতের লাশ রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা