সংগৃহীত
সারাদেশ

গৃহবধূকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গৃহবধূ জাহানারা বিবিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন: পলাতক আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (১২অক্টোবর) নিহত জাহানারা বিবির ছেলে মাহাবুর রহমান মামুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।

জানা যায়, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন আগে বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হানিফ উদ্দিন মোঙ্গলার পানবরজ ভেঙে গুঁড়িয়ে দেয় তার ভাতিজা এসরাইল হোসেন। ঐ ঘটনার পর থেকেই ২পক্ষের মাঝে বিরোধ চলছিল।

আরও পড়ুন: যানজট হজম করতে হবে

বুধবার সকালে হানিফ উদ্দিন মোঙ্গলার স্ত্রী জাহানারা বিবি ছেলে মাহাবুর রহমান মামুনের সাথে মোটরসাইকেলযোগে মেয়ের বাড়িতে যাওয়ার সময় এসরাইল হোসেন, আব্দুল কুদ্দুস, তারেক, জয়নাল ও আলাউদ্দিনের নেতৃত্বে ৮-৯ জন ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়ে হাঁসুয়া ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে জাহানারা মারা যান।

থানার ওসি আমিনুল ইসলাম বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা