সংগৃহীত
সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

জেলা প্রতিনিধি: নরসিংদীতে পৃথক ২ সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুরে ও শিবপুরের সৃষ্টিগড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে প্রাণ-আরএফএল কোম্পানির অলটাইম ব্রেড বহনকারী একটি কাভার্ডভ্যান নরসিংদী থেকে ভৈরব যাচ্ছিল। বেলাব উপজেলার নারায়ণপুর পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পিকাপের চালক সুমন মিয়া ও সহকারী কামরুল ইসলাম নিহত হয়। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

অপরদিকে সকাল ১০টার দিকে সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ শেষে ফেরার পথে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌঁছালে পেছন থেকে এনা পরবিহনের একটি বাসের ধাক্কায় খাদেমুল ইসলাম (৩০) নামের ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত খাদেমুল ইসলাম ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক সফর উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মিনি কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে গিয়ে সামনের ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি উদ্ধার করা হলেও ট্রাকটি পালিয়ে গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা