ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঘের পেটে গেল জেলেসহ দুই মহিষ        

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের বনে ২ সপ্তাহের ব্যবধানে বাঘের পেটে গেল এক জেলেসহ ২ টি মহিষ। বনের মধ্যে অবাধে মানুষের অনুপ্রবেশ ও গবাদিপশু বিচরণের ফলে বাঘের এ আক্রমণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: অপ্রয়োজনীয় সিজার রোধে রায় ঘোষণা

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ধানসাগর স্টেশনের মূর্তির খাল এলাকায় বাঘের আক্রমণে একটি মহিষ মারা যায়। মহিষটির মালিক শরণখোলা উপজেলার বনসংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের শামছু হাওলাদার বলে জানা গেছে।

ঘাস খাওয়ার জন্য মহিষটি সুন্দরবনে গেলে বাঘ মহিষটিকে আক্রমণ করে এর অর্ধেক অংশ খেয়ে ফেলে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে ধানসাগর স্টেশনের তুলাতলা খালে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান পশ্চিম রাজাপুর গ্রামের জেলে শিপার হাওলাদার (২২)।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

বাঘ শিপারকে পুরোপুরি খেয়ে ফেলায় কেবল তার মাথাটি বন থেকে উদ্ধার করা হয়। এর ২০ দিন আগে একই গ্রামের সোবাহান পহলানের একটি মহিষ বনে ঘাস খাওয়ার সময় বাঘের আক্রমণে মারা যায় বলে গ্রামবাসীরা জানান।

১ নং ধানসাগর ইউপি সদস্য ও পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন তালুকদার বলেন, বনসংলগ্ন গ্রামে বসবাসকারী কয়েকটি পরিবার তাদের গরু-মহিষগুলো সকালে বনে ছেড়ে দেন, আবার বিকালে ফিরিয়ে আনেন।

আরও পড়ুন: ৭ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

বন বিভাগের নজরদারি না থাকায় সুন্দরবনের মধ্যে অবাধে মহিষ-গরু বিচরণ ও মানুষ অনুপ্রবেশ করে বলে ঐ ইউপি সদস্য জানিয়েছেন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বাঘের আক্রমণে নিহত জেলের মৃত্যুর ঘটনার পরে অবৈধভাবে বনে অনুপ্রবেশ এবং গবাধি পশু বনে না পাঠানোর জন্য বন সংলগ্ন বাড়িসমূহে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা