সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পাটগ্রামগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল তরুণীর

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল উত্তর পারুলিয়া গ্রামের মৃত কিসামতের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সকালে রেললাইন ধারে ছাগল নিয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি কমিউটার ট্রেন আসতে দেখে ছাগল তাড়াতে গেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আ’লীগ নেতা না ফেরার দেশে

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম গণমাধ্যমকে জানান, রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা