সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল তরুণীর

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে খুকি আক্তার সুমি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। ক্ষুব্ধ জনতা এ ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয়। আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ নেতা না ফেরার দেশে

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নান্দাইলের কানুরামপুর-ত্রিশাল সড়কের বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুকি আক্তার চরভেলামারী গ্রামের খোকন মিয়ার মেয়ে। উপজেলার গফরগাঁও কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, দুপুরের দিকে কানুরামপুর থেকে শালবন পরিবহনের একটি বাস ত্রিশালের উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে যায়। পথিমধ্যে বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই খুকির মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ ৫জন আহত হন। পরে বিক্ষুব্ধ জনতা আহতদের হাসপাতালে পাঠিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। সড়কে যান চলাচল ঘণ্টাখানেক বন্ধ ছিল। এ ঘটনায় পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: গৃহবধূকে কুপিয়ে হত্যা

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা