সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টায় এই ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাসায় মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

নিহতরা হলো, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হেকিমের ছেলে অটোরিকশাচালক রহমত উল্লাহ (৪৫) ও ঝালুয়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিবউল্লাহ (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ জেলার নান্দাইল চৌরাস্তা থেকে ২টি অটোরিকশা একটি অন্যটিকে ওভারটেক করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন আহত হন।

এরপর স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর পরে ১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসক। অপর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে সেখান থেকে ময়মনসিংহে আসার পথে ১ জন মারা যান।

আরও পড়ুন: গুলিস্তানে এবার পাল্টা কর্মসূচি

অপর ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১ টায় আরও ১ জন মারা যান। আহত অপর ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে কেউ মারা যায়নি। হাসপাতালে আনার পথে ১ জন ও চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা