সংগৃহীত
সারাদেশ

আ’লীগ নেতা না ফেরার দেশে

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় সরোয়ার হোসেন তালুকদার (৪২) নামে এক আওয়ামীলীগ নেতা মারা গেছেন (ইন্নালিল্লাহি…রজিউন)।

আরও পড়ুন: গৃহবধূকে কুপিয়ে হত্যা

বুধবার দিবাগত রাত ২টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উপজেলার খাদা গ্রামের মৃত চানমিয়া তালুকদারের ছেলে সরোয়ার হোসেন তালুকদার রায়েন্দা ইউনিয়নের খাদা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আওয়ামীলীগ নেতা সরোয়ার তালুকদার গত ৭ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে খুলনার ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দিবাগত রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

আরও পড়ুন: সেই বিচারকের দণ্ড স্থগিত

আওয়ামীলীগ নেতা সরোয়ারের মৃত্যুতে বাগেরহাট – ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ,শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত গভীর শোক প্রকাশ করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা