সংগৃহীত ছবি
সারাদেশ

বাগেরহাটে আগুনে পুড়ল ২০ দোকান

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে আকস্মিক এ আগুনে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসি, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ ২০টি দোকান পুড়ে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘন্টাব্যাপী চেষ্টা ও রাত ১১ টার দিকে মুষলধারের বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : মেঘনায় ধরা পড়ল ২ পাখি মাছ

শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে মধ্যে রাত ১১টার দিকে বৃষ্টি শুরু হলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল জানান, আগুনে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসি, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা