সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাবার সাথে ঘাস কাটতে গিয়ে তিস্তা নদীতে ডুবে আলিফ ইসলাম (৫) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না চরে ঘটে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাবার-ছেলের লাশ উদ্ধার

মৃত শিশু, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না চর এলাকার মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, সোমবার মৃত আলিফ ও তার বাবা-মা নৌকা যোগে তিস্তা নদীর চরে ঘাস কাটতে যায়। এরপর এক সময় আলিফ তিস্তা নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এর পরে তিস্তা নদীতে তার লাশ ভেসে ওঠে।

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, এই বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা