সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সড়কে চতুর্মুখী সংঘর্ষে শিবু চন্দ্র দে (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। নিহত ব্যক্তি পিকআপভ্যানের চালক ছিলেন।

আরও পড়ুন : সাপের কামড়ে হাসপাতালে ২৫৫ জন

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজারের মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার শাখারীপাড়ার পুলিন বিহারী দের ছেলে। তিনি কহিনুর কেমিকেল কোম্পানির গাড়িচালক ছিলেন।

আরও পড়ুন : ছুরিকাঘাতে প্রাণ গেল ২ জনের

জানা গেছে, ঘটনার সময় শিবু পিকআপভ্যান নিয়ে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

একই সময় দ্রুতগতির একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে শিবুসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিবুকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক আহত আলমগীর হোসেন বাবুল, মোঃ জুয়েল ছাড়া অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের স্বজনরা জানায়, বাড়ি থেকে কাজের জন্য বাহির হলে দালাল বাজার মাইলের মাথায় দুর্ঘটনার শিকার হয় তারা।

আরও পড়ুন : ৪ কোটি টাকার মাদকসহ আটক ১

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ এম এ সালাম সৌরভ বলেন, সকাল ১০ টায় সড়ক দুর্ঘটনার শিকার ৩ জন রোগী সদর হাসপাতালে আসে। তার মধ্যে শিবু চন্দ্র দেব তার অবস্থা বেশি খারাপ থাকায় প্রাথমিকভাবে পরিক্ষা করে বেঁচে থাকার কোনো লক্ষণ না দেখে আমরা ইসিজি করে মৃত ঘোষণা করি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা