সংগৃহীত ছবি
সারাদেশ

টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবিতে ৪০ জন নিখোঁজ রয়েছেন। নারী-শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা

শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা সাগরে ভাসছিল। বিজিবির টহলরত এক সদস্য মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকা নিয়ে সেটি আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় জেলেরা জানান, ডুবে যাওয়া নৌকায় ৬০-৭০ লোক ছিল বলে উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন। নিখোঁজদের সন্ধানে একাধিক নৌকা নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা