ছবি: সংগৃহীত
সারাদেশ

বাসের সাথে ট্রাক্টরের ধাক্কা, আহত ২০

জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

আহতদের মধ্যে ১৫ জনকে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কের বেচার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: লিবিয়া যাচ্ছে বাংলাদেশের ত্রাণ

প্রত্যক্ষদর্শী মো. আবদুল হালিম জানান, ঢাকা থেকে আসা দুইটি বাস প্রতিযোগিতা করে একটা আরেকটাকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটে। লাল সবুজ পরিবহনের বাস ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়।

এক পর্যায়ে বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ কাত হয়ে যায়। এ সময় খুঁটি ভেঙ্গে বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লাগে।

তিনি আরও বলেন, আমি নারী ও শিশুসহ অসংখ্য যাত্রীকে বাস থেকে বের করি। ট্রাক্টরের যাত্রীরা রাস্তায় পড়ে ছিল। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: কৃষি মার্কেটের ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত

বেগমগঞ্জের চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের মো. মোজাম্মেল হোসেন জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে এখানে এসেছি। মূলত, বিদ্যুতের খুঁটিতে লাল সবুজ পরিবহণ বাসের ধাক্কা লেগে ট্রান্সফরমার পড়ে যায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনীর সহকারী প্রকৌশলী শরীফ আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি, আমাদের বিতরণ বিভাগের ট্রান্সফরমার পড়ে আছে, যেটা দিয়ে আমরা গ্রাহকদের বিদ্যুৎ প্রদান করি।

তিনি আরও জানান, লাল সবুজ বাসের ধাক্কায় আমাদের ১২ মিটার পিলার ভেঙে গেছে। পার্শ্ববর্তী পল্লি বিদ্যুতের খুঁটিও ভেঙে যায়। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করছি।

আরও পড়ুন: শেষ হলো জাতীয় সংসদের অধিবেশন

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী লাল সবুজ ও হিমাচল নামে দ্রুতগতির ২ টি বাস একটি অন্যটিকে অতিক্রম করার সময় লাল সবুজ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনের দিকে সজোরে ধাক্কা খেয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ কাঁত হয়ে যায়।

এতে খুঁটি ভেঙ্গে যায় এবং তাৎক্ষণিক বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা