ছবি: সংগৃহীত
সারাদেশ

যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে যাত্রীসহ ১২ আহত হয়েছেন।

আরও পড়ুন: ছয় বিভাগে বৃষ্টির আভাস

বুধবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা টু সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলাম (৩৫)।

স্থানীয় বাসিন্দা সবুজ চৌধুরী বলেন, রাত পৌনে ৮ টার দিকে সোনাইমুড়ী উপজেলা থেকে জেলা শহর মাইজদীগামী যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে থাকা মকুলের ফার্মেসী ও রশীদের মুদি দোকানে ঢুকে পড়ে।

আরও পড়ুন: উলিপুরে কম্বল পেয়ে খুশি শীতার্তরা

এ সময় দোকান ২টি ভেঙে তছনছ হয়ে যায়। এছাড়া বাসের সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই দোকানদারসহ অন্তত ১২ জন আহত হন। অপরদিকে পল্লী বিদ্যুতের দুটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানান, আহত ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা